শনিবার, মার্চ ২৮, ২০২৬
spot_img

অবৈধভাবে ৮০০ লিটার পেট্রোল মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুত ও লাইসেন্স ছাড়া বিক্রির অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার রামপুর বাজারে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযোগ ছিল, কিছু ব্যবসায়ী অবৈধভাবে পেট্রোল মজুত করে খোলা বাজারে লাইসেন্স ছাড়া অতিরিক্ত দামে বিক্রি করছেন।

অভিযানে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ৬টি ড্রামে সংরক্ষিত আনুমানিক ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এর মধ্যে ৩টি ড্রাম পূর্ণ এবং ৩টি আংশিক খালি ছিল বলে জানা গেছে।

নেত্রকোণা জেলা প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হবে বলেও তারা জানিয়েছে।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর