Home রাজনীতি বাংলাদেশের নর্দমার কীট গুলোই শিবির করে: শরিফুল ইসলাম নিশাদ

বাংলাদেশের নর্দমার কীট গুলোই শিবির করে: শরিফুল ইসলাম নিশাদ

0
108
বাংলাদেশের নর্দমার কীট গুলোই শিবির করে
ছবি: শরিফুল ইসলাম নিশাদ (সাবেক সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা ছাত্রদল)।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কুরুচিপূর্ণ ফটোকার্ড ঘিরে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ছাত্রশিবিরের কয়েকজন কর্মী ফেসবুকে এই আপত্তিকর ফটোকার্ডটি পোস্ট করেন, যেখানে বাবা-মেয়ের পবিত্র সম্পর্ককে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

ছবি: কুরুচিপূর্ণ ফটোকার্ড

ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে এটিকে শুধু রাজনৈতিক অসভ্যতাই নয়, বরং সামাজিক ও নৈতিক অবক্ষয়ের চরম উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

এ ঘটনায় কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাদ নিজের ফেসবুক আইডিতে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন,“এই পৃথিবীতে সবচেয়ে পবিত্র যে সম্পর্কগুলি আছে তার মধ্যে বাবা-মেয়ের সম্পর্ক অন্যতম। ছাত্রশিবিরের নিষিদ্ধ পল্লীতে জন্ম নেওয়া এই কুলাঙ্গার পবিত্র সম্পর্ক নিয়ে যে বাজে দৃষ্টান্ত স্থাপন করেছে, তার বিচার দেশবাসীর কাছে দিয়ে রাখলাম। বাংলাদেশের নর্দমার কীট গুলোই শিবির করে।”

তার এই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই এতে সমর্থন জানিয়ে মন্তব্য করেন। অনেকে দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে পারিবারিক ও মানবিক সম্পর্ককে এভাবে বিকৃতভাবে উপস্থাপন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, মতপার্থক্য ও রাজনৈতিক বিরোধ থাকতেই পারে, তবে ব্যক্তি ও পরিবারের সম্মানহানি করে এমন কুরুচিপূর্ণ প্রচারণা সমাজে বিভাজন ও বিদ্বেষ আরও বাড়িয়ে তোলে।

ঘটনাটি নিয়ে এখনো সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক মাধ্যমে এ ধরনের বিদ্বেষমূলক ও অশালীন প্রচারণা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

মাসুম আহমেদ/এমএ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here