Home রাজনীতি রাজনীতিবিদদের সম্মান ও ত্যাগের মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদল নেতা নুরুজ্জামান চন্দন

রাজনীতিবিদদের সম্মান ও ত্যাগের মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদল নেতা নুরুজ্জামান চন্দন

0
104
রাজনীতিবিদদের সম্মান ও ত্যাগের মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদল নেতা নুরুজ্জামান চন্দন
ছবি: ছাত্রদল নেতা নুরুজ্জামান চন্দন

রাজনীতিবিদদের সামাজিক মর্যাদা, ত্যাগের মূল্যায়ন এবং দলীয় কাঠামোগত দুর্বলতা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান চন্দন।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, বর্তমান সময়ে একজন সরকারি কর্মকর্তা অবসরের পরও যে সামাজিক সুরক্ষা ও সম্মান ভোগ করেন, অনেক ক্ষেত্রে একজন সাবেক সাংসদ বা রাজনীতিবিদ তা পান না। এর পেছনে রাজনৈতিক দলগুলোর কাঠামোগত ব্যর্থতা এবং ত্যাগের যথাযথ মূল্যায়নের অভাবকে দায়ী করেন তিনি।

পোস্টে তিনি উল্লেখ করেন, রাজনীতি এমন একটি ক্ষেত্র যেখানে জেল-জুলুম, হুলিয়া ও শারীরিক-মানসিক নির্যাতন সহ্য করতে হয়। অথচ এই ত্যাগের যথাযথ স্বীকৃতি অনেক সময় রাজনীতিবিদরা পান না। বরং ক্ষমতার বাইরে গেলে অনেকেই সামাজিক নিরাপত্তাহীনতায় ভোগেন।

তিনি আরও বলেন, অনেক নেতা রাজনীতিকে আয়ের উৎসে পরিণত করায় পদ হারানোর পর তাদের সামাজিক অবস্থান দুর্বল হয়ে পড়ে। এ ক্ষেত্রে নেতাদের নিজস্ব পেশা থাকা এবং রাজনীতিকে সমাজসেবার মাধ্যম হিসেবে দেখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দলীয় কাঠামো নিয়ে সমালোচনা করে নুরুজ্জামান চন্দন বলেন, কর্মীদের কেবল মিছিলের শক্তি হিসেবে ব্যবহার না করে তাদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করা উচিত। মেধা ও যোগ্যতার পরিবর্তে আনুগত্য ও চাটুকারিতাকে প্রাধান্য দিলে প্রকৃত ত্যাগীরা হারিয়ে যান এবং সাধারণ মানুষের আস্থা কমে যায়।

এছাড়া তিনি অভিযোগ করেন, দলে ‘গুপ্ত কর্মী’ বা সুযোগসন্ধানী অনুপ্রবেশকারীদের কারণে ত্যাগী নেতারা কোণঠাসা হয়ে পড়েন, যার প্রভাব পড়ে পুরো দলের ওপর।

পোস্টের শেষাংশে তিনি বলেন, রাজনীতিবিদদের সম্মান আইন দিয়ে প্রতিষ্ঠা করা সম্ভব নয়; বরং সততা, ত্যাগ এবং জনসেবার মাধ্যমেই তা অর্জন করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা ও দক্ষ নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এমএ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here