Home রাজনীতি দল ও দেশের জন্য নিজেকে প্রস্তুত করুন—ছাত্রদল নেতার বার্তা

দল ও দেশের জন্য নিজেকে প্রস্তুত করুন—ছাত্রদল নেতার বার্তা

0
67
দল ও দেশের জন্য নিজেকে প্রস্তুত করুন—ছাত্রদল নেতার বার্তা
ছবি: মোহাম্মদ ফাহাদ।

ছাত্রদলের তরুণ কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ছাত্রদল নেতা ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ফাহাদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তরুণদের রাজনীতির পাশাপাশি নিজেদের পড়াশোনা ও ক্যারিয়ার গঠনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ছাত্রদলের অনেক কর্মী বর্তমানে পড়াশোনার পাশাপাশি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সবাইকে নেতা হওয়ার চিন্তা না করে নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। “৫০০ জনে একজন নেতা হয়, কিন্তু সবার ক্যারিয়ার আছে, পরিবার আছে—সেসব দায়িত্বও গুরুত্বপূর্ণ,” উল্লেখ করেন তিনি।

ফাহাদ তার পোস্টে আরও বলেন, রাজনীতি করলেও শিক্ষাগত যোগ্যতা অর্জন অত্যন্ত জরুরি। তিনি তরুণদের সরকারি চাকরি, বেসরকারি চাকরি কিংবা উদ্যোক্তা হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। প্রয়োজনে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।

তিনি দাবি করেন, দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার কারণে অনেক ক্ষেত্রে বিএনপির লোকজন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কম রয়েছে। তাই ভবিষ্যতে দলকে শক্তিশালী করতে শিক্ষিত ও যোগ্য কর্মীর প্রয়োজন রয়েছে বলে মত দেন তিনি।

পোস্টে তিনি আরও বলেন, “কোনো নেতা কাউকে ধরে এনে চাকরি দিতে পারবে না। নিজের যোগ্যতা তৈরি করতে হবে।” শুধু নেতাদের পেছনে ঘুরে সময় নষ্ট না করে পড়াশোনা ও দক্ষতা অর্জনের ওপর জোর দেন তিনি।

সবশেষে তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, নিজেদের উন্নয়নই দল ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। “নিজেকে তৈরি করুন—নিজের জন্য, পরিবারের জন্য, দলের জন্য এবং দেশের জন্য,”—এমন আহ্বান জানান মোহাম্মদ ফাহাদ।

মাসুম আহমেদ/এমএ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here