Home খুলনা বিভাগ বাগেরহাট বাগেরহাটে দিনব্যাপী ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

বাগেরহাটে দিনব্যাপী ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

0
262

খালিদ হাসান, বাগেরহাট: “জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আগামীর দিন শুধু সম্ভাবনার” এই ম্লোাগানকে সামনে রেখে বাগেরহাট জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী প্রকাশনা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় বাগেরহাট নূর মসজিদ মোড়ে এ আয়োজন শুরু হয়, যা বিকাল ৫টা পর্যন্ত চলবে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি। কেউ বই দেখছেন, আবার কেউ কিনছেন। শিবিরের পক্ষ থেকে বাগেরহাটে এই ধরনের আয়োজন এটাই প্রথম। উৎসবে বিভিন্ন শিক্ষক, সরকারী চাকরিজীবি, রাজনৈতিক ব্যাক্তি, সাধারণ শিক্ষার্থীদের ও বই কিনতে দেখা যায়।

সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের শিক্ষার্থী ফজলে রাব্বী জনতার বার্তাকে বলেন, শিবিরের এই প্রকাশনা উৎসবের মাধ্যমে তারা যে সৃজনশীল চিন্তা করে সেইটার বহিঃপ্রকাশ ঘটেছে। এছাড়া তারা যে একটা আদর্শ লালন করে সেইটা এই প্রকাশনা উৎসবের মাধ্যমে সবার মাঝে পৌঁছে দিচ্ছে।

বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোর্শেদ আলম জনতার বার্তাকে বলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে সব সময় শিক্ষার্থীদের মাঝে ব্যতিক্রম ধর্মী কাজ ও বিভিন্ন ধরনের আয়োজন করে আসছে। তারই অংশ হিসেবে আমাদের এই প্রকাশনা উৎসবের আয়োজন করেছি। এখানে মূলত আমরা দুই ধরনের প্রকাশনা প্রদর্শনী করতেছি। প্রথমত এখানে ছাত্রশিবিরের নিয়মিত প্রকাশনা গুলো রয়েছে। যার মধ্যে আমাদের জনশক্তিরা আদর্শিক ভাবে গড়ে ওঠে। এবং দ্বিতীয়ত নববর্ষের বিভিন্ন প্রকাশনী। ইসলামি ছাত্রশিবির এখানে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানকে। এখানে বিভিন্ন প্রকাশনীতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের তুলে ধরা হয়েছে, ৩৬ জুলাই এর বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে।

/এমএ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here