Home অন্যান্য ক্যাম্পাস আগামী ৪ এপ্রিল থেকে বন্ধ থাকছে ইবির ‘আবাসিক হল’

আগামী ৪ এপ্রিল থেকে বন্ধ থাকছে ইবির ‘আবাসিক হল’

0
332

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আট’টি আবাসিক হল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫ দিন বন্ধ থাকছে। আগামী বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টা থেকে এ ছুটি কার্যকর হবে।

শনিবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট কক্ষে প্রভোস্ট কাউন্সিলের সভায় ছুটির বিষয়ে এ সিন্ধান্ত গৃহীত হয়। আগামী ১৯ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় আবাসিক হল সমূহ খুলে দেওয়ার নির্দেশনা চূড়ান্ত হয়।

ছুটির বিষয়ে প্রভোস্ট কাউন্সিল সভাপতি অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ০৪ এপ্রিল সকাল ১০টায় হল বন্ধ করা হবে। ছুটি শেষে ক্যাম্পাস যেহেতু আগামী ২০ এপ্রিল খুলবে তাই আমরা আগামী ১৯ তারিখ সকাল ১০টায় হল খুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, ছুটিকালীন সময়ে বাড়তি নিরাপত্তার জন্য এবার প্রতি হলে ২ জন করে অতিরিক্ত প্রহরী দায়িত্বে থাকবে এবং হল খোলার আগে হলের অভ্যন্তরীণ ও চারপাশের ঝোপঝাড় পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ মার্চ হতে বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের ছুটি আরম্ভ হয়। যা আগামী ১৭ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। এছাড়াও বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ এপ্রিল থেকে ক্লাস এবং পরিক্ষা আরম্ভ হওয়ার কথা রয়েছে।

রবিউল আলম
ইসলামী বিশ্ববিদ্যালয়

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here