Home রংপুর বিভাগ কুড়িগ্রাম কুড়িগ্রামে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন মন্দির ঘুরে দেখলেন এবি পার্টি

কুড়িগ্রামে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন মন্দির ঘুরে দেখলেন এবি পার্টি

0
304

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখলেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

গতকাল, বুধবার (০৯ অক্টোবর) জেলার শহরের বিভিন্ন মন্দির ঘুরে দেখেন এবি পার্টির নেতারা। এসময় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবি পার্টির নেতারা।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা এবি পার্টির আহ্বায়ক ডা. মো: নজরুল ইসলাম খান, সদস্য সচিব মো: আরিফুজ্জামান সাগর, সাংগঠনিক সম্পাদক মোজ্জামেল হক বাবু, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, সহ. সদস্য সচিব মো: মিজানুর রহমান, কুড়িগ্রাম জেলা এবি যুব পার্টির আহ্বায়ক মো: আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মো: শফিকুল ইসলাম সহ প্রমুখ।

আল মোবারক হাসান নাহিদ/এস আই আর

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here