Home রংপুর বিভাগ পঞ্চগড় পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু

0
256

পঞ্চগড় প্রতিনিধি:  পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে ইউনিয়নের বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত অন্তর রায় বর্মন (১৫) একই ইউনিয়নের ধ্বনিপাড়া গ্রামের বিরেন চন্দ্র রায়ের ছেলে। সে পঞ্চগড় করতোয়া কালেক্টর আদর্শ শিক্ষা নিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী।

মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় স্থানীয়দের বরাত দিয়ে গণমাধ্যম কর্মীদের জানায়, দুর্ঘটনার সময় আশপাশের লোকজন একটি শব্দ পেয়ে ঘটনাস্থলে যান। এ সময় স্কুলের পোশাক পরিহিত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। একই সময় একটি সাইকেল পড়ে থাকতে দেখেন তারা। এ সময় দ্রুত ইউনিয়ন পরিষদসহ পুলিশে খবর দেয়া হয়। তবে শিশুটি কোথায় যাচ্ছিলো তা জানা যায়নি।

নিহত ওই শিশুর পরিবার জানায়, সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়েছিল অন্তর।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ পারভেজ জানান ‘কাঞ্চন কমিউটার ট্রেনটি পঞ্চগড়ে যাওয়ার সময় উক্ত দুর্ঘটনাটি ঘটে।

মেহেদী হাসান মিরাজ/এমএ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here